ভিখিরি বৃদ্ধা

কবিতার কথা ওঠে। সময় সময়, ঠিক এও মনে হয় : আমরা কি সেই ভিখিরি বৃদ্ধার সঙ্গেই কথা বলছি? আমাদের কথাগুলো ডোর-টু-ডোর ঘুরছে। ভিক্ষা দাও বা না দাও, দরজা খুলে দ্যাখো : বৃদ্ধাদের চোখ থেকে ঝরে পড়ছে ফুল; সে ফুল হয়তো শুকিয়ে গেছে, পানি পায়নি বর্ষারাতেও? মানি ভাত ফোটেনি, রাত ফোটেনি বছর বছর অশ্রুপাতেও কিন্তু কবিতা ফুটে ওঠে! তাই কবিতার কথা বলি তো সেই ভিখিরি-বৃদ্ধার কথাই বলি কবে থেকে সে ভিক্ষে করছে? জানো?