আজ কাঞ্চননগর গণহত্যা িবস
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫০
আজ ফটিকছড়ির শোকাবহ কাঞ্চননগর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে উক্ত ইউনিয়নে ১৯জন মুক্তিকামী মানুষকে পাকহানাদার বাহিনী তাদের এদেশিয় দালাল রাজাকারদের সহায়তায় নির্মমভাবে হত্যা করে। পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন এ নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। গোমস্তাপুকুর পাড় বধ্যভূমিতে একটি স্মৃতিফলক নির্মাণ করা হলেও রক্তছড়ি বধ্যভূমিতে আজও কোন স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। যা শহীদদের স্বজনদের মনে এখনো পীড়া দেয়।
তেরশ্রী ট্র্যাজেডি দিবস আজ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ’৭১। মহান স্বাধীনতাযুদ্ধে জয়লাভের মাত্র ২৩ দিন আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে পাক হানাদারবাহিনী ও দোসর রাজাকার-আলবদর মিলে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে ওঠে। এদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নারী-শিশু, বৃদ্ধসহ ৪৪ জন নিরীহ মানুষ। সেদিনের স্মৃতি মনে করে আজও অনেকে শিউরে ওঠে।