তিনদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য নেয়া শুরু
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫০
টানা ৩ দিন বন্ধ থাকার গতকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি শুরু হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে আগরতলা কাস্টম আমদানি শুল্ক বাড়িয়ে দেয়ায় বাংলাদেশ থেকে পণ্য আমদানীি-রপ্তানি বন্ধ রাখে ভারতের ত্রিপুরার ব্যবসায়ীরা। এ বিষয়ে আগরতলা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সি.কে.রায়ের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যের বাণিজ্য মন্ত্রী ও আগরতলা বন্দর কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করে। বৈঠকে কোন সুরাহা না হওয়ায় শুধুমাত্র এক সপ্তাহের জন্য পণ্য আমদানির সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী নেতারা। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতা মনির হোসেন বাবুল জানান, মন্ত্রীর সাথে বৈঠকে কোন সিদ্ধান্ত না আসায় শুধুমাত্র আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে পণ্য নিবে বলে আগরতলার ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।