নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ গ্রুপের, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সি-গ্রুপের এবং ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বি-গ্রুপের এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ডি গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ০১৭৬৫৫৯২৬৫৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মমিনুল হক অনুরোধ জানিয়েছেন।