রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২১:২১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৩- ২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার রাতে প্রকাশ করা হয়েছে। ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিস বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এবার রুয়েটের ১০টি বিভাগে ৭২৫ ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন।
প্রগতিশীল ছাত্রজোটের
বিক্ষোভ রাবিতে
রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দাবি ও ঢাকার গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।