খাবার লবণ ও সামুদ্রিক লবণের মধ্যে কোনটি হিতকর

খাবার লবণ এক উপকারী খাদ্য উপাদান। তবে অনেক সময় এই লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও হূদরোগের ক্ষেত্রে খাবারে বাড়তি লবণ একেবারেই মানা। তবে আমাদের আজকের টপিকস খাবার লবণ না সামুদ্রিক লবণ কোনটি স্বাস্থ্যের জন্য বেশি হিতকর তাই নিয়ে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, খাবার লবণে আয়োডিন যুক্ত করা হয় যে কারণে এই লবণের খানিকটা বাড়তি স্বাস্থ্য সুবিধা রয়েছে। পক্ষান্তরে সামুদ্রিক লবণে ট্রেস মিনারেলস বা খণিজ লবণের পরিমাণ খানিকটা বেশি থাকায় এটা স্বাস্থ্যের জন্য হিতকর। বিশেষজ্ঞগণ স্বাস্থ্যগত অথবা পুষ্টির দিক থেকে খাবার লবণ ও সামুদ্রিক লবণের মধ্যে কোনটি ভাল এ নিয়ে মতামত দিলেও দুইধরনের লবণের মধ্যে কোন পার্থক্য নেই। তবে অবশ্যই মনে রাখতে হবে লবণ বেশি খাওয়া উচিত নয়। পরিমিত পরিমাণ লবণ খাওয়া ভালো। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ