মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫১
আব্দুল হাই খান
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা আব্দুল হাই খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরস্থ সাত মসজিদ হাউজিংয়ে বাড়ি-২৮, রোড-৫ -এ মরহুমের ছোট জামাতা হাসান মঞ্জুর ও মেয়ে নাজনীন হাসানের নিজ বাস ভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুহম্মদ আবদুল মতিন আকন
দৈনিক ইত্তেফাকের সাবেক ঊর্ধ্বতন নির্বাহী (প্রশাসন) মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মতিন আকনের প্রথম মৃত্যুবার্ষিকী ২৫ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জুমা রাজধানীর মনিপুর ইসলামিয়া মাদ্রাসা, ৫২২, দক্ষিণ মনিপুর, মিরপুর, ঢাকা-১২১৬-এ কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
লুত্ফুল হাই সাচ্চু
ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধে ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লুত্ফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি রোড নং ৭, বায়তুল আমান মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।