বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ধরাশায়ী পাকিস্তান

পাকিস্তান ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এর আগে গত বুধবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার রানে পাকিস্তানকে পরাজিত করে। বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লে¬সিস অফ স্পিনার জে পি ডুমিনির হাতে বল তুলে দেন। ডুমিনি নিজের প্রথম ওভারেই নিজের বলে ফিরতি ক্যাচ লুফে নিয়ে নাসির জামশেদকে আইট করে অধিনায়কের বিশ্বাসের প্রতিদান দেন। এর নয় বল করার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। জবাবে ৯.১ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৬০ রান করার পর বৃষ্টি শুরু হলে আর খেলা চালানো সম্ভব হয়নি। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলার পর আমলা পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের শিকার হন। তবে আউট হওয়ার আগে ২০ বলে আমলা করেন ৩১ রান। হাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন ডি কক। তবে লং অনে সোহেল তানভিরের হাতে ধরা পড়ার আগে ৩৩ বলে ৪৩ রান করেন ডি কক।