আজ সারাদেশে ১৮ দলের সমাবেশ

অসাংবিধানিকভাবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার ১৮ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে (জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে ১৮ দলের নেতারা বক্তব্য রাখবেন।