তরীকত ফেডারেশন নির্বাচনে অংশ নেবে
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৫
বাংলাদেশ তরীকত ফেডারেশন আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আর এজন্য আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে দলের যারা নির্বাচনে প্রার্থী হতে চান তাদেরকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তরীকত ফেডারেশন জানায়, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলাবাগানে মহাসচিব কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। প্রার্থীদের সাক্ষাত্কার আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মনোনয়ন ফরমের মূল্য পাঁচ হাজার টাকা। আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চেয়ারম্যান এবং লায়ন এম. এ আউয়ালকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারী বোর্ড গঠন করা হয়েছে।