নারায়ণগঞ্জে হেফাজতের সমাবেশ স্থগিত

নারায়ণগঞ্জে শুক্রবার হেফাজতে ইসলামের সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর কমিটির সদস্য সচিব ও এ সমাবেশের অন্যতম উদ্যোক্তা মাওলানা ফেরদাউসুর রহমান এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন, সমাবেশের লিফলেট বিতরণের সময় তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, প্রশাসন থেকে অনুমতি না নিয়েই হেফাজত সমাবেশের ডাক দেয়। দুই জনকে আটক করা হয়েছে।