মন্ত্রিসভা পুনর্গঠনকে ‘নাটক’ বলল জামায়াত
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৩, ২৩:৩৫
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, সংসদ নির্বাচনের ৯০ দিনের সংবিধান নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন আওয়ামী লীগের এক নতুন নাটক। দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এ নতুন নাটকের আয়োজন করা হয়েছে।
এদিকে অপর এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষ-ভাংচুরের জন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের দায়ী করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।