গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

দৌড়ানোর সময় দুই পায়ের ভূমিকাই যেখানে মূখ্য সেখানে দুই হাত আর দুই পা ব্যবহার করে দ্রুতগতিতে দৌড়ে বহুদিন আগেই সবার নজর কেড়েছিলেন জাপানের ব্যতিক্রমী অ্যাথলেট কেনিচি। এর আগে মাত্র ১৭.৪৭ সেকেন্ডে চার হাত-পায়ে ১০০ মিটার দৌড়ে এভাবে সবচেয়ে দ্রুতগতির রেকর্ড গড়েছিলেন তিনি। তবে সম্প্রতি নিজের সেই অর্জনকেও পেছনে ফেলে রেকর্ডটিকে আরও কঠিন করে তুলেছেন কেনিচি। কিছুদিন আগে জাপানের টোকিওতে অবস্থিত অলিম্পিক পার্ক অ্যাথলেটিক ফিল্ডে মাত্র ১৬.৮৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে নতুন গিনেজ রেকর্ড গড়েন তিনি।