ইবিতে সান্ধ্যকালীন মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্ট্যাডিজে ভর্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সান্ধ্যকালীন মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্ট্যাডিজে (এম.ডি.এস) ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ২ অথবা ৩ বছর মেয়াদী ডিগ্রী (পাস) শিক্ষার্থীরা ২ বছর ও ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রীধারী শিক্ষার্থীরা ১ বছর মেয়াদী সান্ধ্যকালীন এম.ডি.এস প্রোগ্রামে ভর্তি হতে পারবে। আগামী ২৪ নভেম্বর হতে আবেদন সংগ্রহ করে ২৪ ডিসেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে বিভাগীয় অফিসে জমা দেয়া যাবে। ভর্তির আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এবং রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অফিস হতে সংগ্রহ করা যাবে। এছাড়া যেকোন তথ্য ০১৭১৬১৯৯৫৫৯ ও ০১৯১৫৯৩৯২১৩ নম্বরে জানা যাবে।