শিবালয়ে পথমেলা

জাতীয় স্যানিটেশন মাস পালন উপলক্ষে সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট এজেন্সি সম্প্রতি বাড়াদিয়া বাজারের পথমেলা ও সমাবেশের আয়োজন করে। উথলী ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী আব্দুর রশিদ নওয়াব, সাধন দাস, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল, সিডা’র প্রকল্প সমম্বয়কারী বিজন সরকার, এনজিও ফোরামের মোঃ রবিউল করিম, নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। মেলায় অত্র বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারীসহ সকলকের উদ্দেশ্যে স্বাস্থ্যনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।