মিঠাপুকুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২০:১২
মিঠাপুকুর উপজেলায় ব্র্যাকের ‘বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন-২০১৩’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উপজেলার পুটিমারী কালিমন্দির সংলগ্ন মাঠে বৈরাতীহাট শাখা অফিসের আওতায় এবং ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পুটিমারী স্থায়ী কিশোরী ক্লাবের আয়োজনে র্যালি, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন প্রধান। র্যালিটি কালিমন্দির মাঠ থেকে বের হয়ে বটতলা বাজার প্রদক্ষিণ করে কালিমন্দির মাঠে এসে শেষ হয়। র্যালিতে এলাকার প্রায় ৩’শ জন মানুষ উপস্থিত ছিলেন।