বটিয়াঘাটায় বীজ মেলা

গত মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় বেসরকারি সংস্থা লোকজ-এর উদ্যোগে মিজারিওর-এর সহযোগিতায় কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় গঙ্গারামপুর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এক গ্রামীণ নারী বীজমেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন গ্রামের ৭৫টি দেশি প্রজাতির বীজের স্টল প্রদর্শিত হয়। সবুজ মহিলা সমিতির সভানেত্রী শিলা কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার। বিশেষ অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যা পদ্মাবতী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, লোকজ-এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। ভাল মানের দেশীয় প্রজাতির বীজ উপস্থাপন করে ১ম স্থান লাভ করেন বন্দনা রায়, ২য় সাধনা কবিরাজ এবং ৩য় শিলা কবিরাজ।