কলেজ শিক্ষকদের কঠোর কর্মসূচির আল্টিমেটাম
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৪৮
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস ) জাতীয় নির্বাহী কমিটির সভা গতকাল দনিয়ার এ. কে. স্কুল এন্ড কলেজে সংগঠনের সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজ শিক্ষকদের চাকরি অনতিবিলম্বে জাতীয়করণের দাবি জানানো হয় । অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ। আর তারই প্রস্তুতি গ্রহণে আগামী ৩১ মার্চের মধ্যে আয়োজন করা হবে জাতীয় সম্মেলন ।
বাকশিসের সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, অধ্যাপক হুমায়ন কবির, অধ্যক্ষ সাইফুদ্দোহা, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক মোঃ জাকারিয়া, অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক আজিজুল হক চন্দন, অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক নুরুজ্জামান খোকন, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক তাছলিমা বেগম, অধ্যাপক ওবায়দুল ইসলাম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি