শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

শাল্লায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলার আটগাঁও ইউনিয়নের হাফিজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে অভিজ্ঞতার সনদ ও অনাপত্তি পত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে রবিবার আবেদন করেছেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শহিদ। ওই প্রধান শিক্ষক শাহীদ আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদনপত্রে এসব কাগজপত্র ব্যবহার করেছেন। গত ৯ সেপ্টেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে এলাকার সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন বলেন, অভিযোগ গুরুতর, নিয়োগের কার্যক্রম বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে। এ ব্যাপারে শাল্লা কলেজের সহকারী অধ্যাপক হাফিজ আলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ সহিদ তার স্বাক্ষর জাল করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোঃ দুলালের বিরুদ্ধে শাল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।