উলিপুরে খুরারোগে ১০ গরুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫২
কুড়িগ্রামের উলিপুরে খুরারোগে আক্রান্ত হয়ে একই গ্রামের ৫টিসহ ১০টি গরু মারা গেছে। এদিকে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৩ শতাধিক গরু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গত তিন সপ্তাহের ব্যবধানে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের আজগর আলীর ২টি, উপেন চন্দ্রের ১টি, জবিউল ইসলামের ১টি, মনোরঞ্জন রায়ের ১টি, পার্শ্ববর্তী কাশিয়াগাড়ী গ্রামের আঃ রহমানের ১টি, ধরনীবাড়ী ইউপি’র মাদারটারী গ্রামের বয়তাল হোসেনর ১টি ও একই ইউপি’র তেলিপাড়া গ্রামের আব্দুল জলিলের ১টি গরু মারা গেছে। জবিউল ইসলাম জানান, খুরা রোগে আক্রান্ত হলে গরুর শরীরে প্রচণ্ড জ্বর হয়। পাশাপাশি মুখে লালা ঝরা, মুখে ও পায়ে ঘাঁয়ের সৃষ্টি হয়। এ অবস্থায় গরু খেতে না পেরে দ্রুত দুর্বল হয়ে পড়ে মারা যায়। খুরা রোগে আক্রান্ত গরুর মালিকরা উপজেলার প্রাণী সস্পদ অফিসে গিয়েও ওষুধ পাচ্ছে না।