আদমদীঘিতে চোলাই মদ উদ্ধার, ৩ জনের কারাদণ্ড

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ বিক্রির অভিযোগে ৩ জনের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার ছাতিয়ান গ্রামের মেহের আলীর ছেলে ছালাম (২৮), অন্তাহার গ্রামের ইলিমুদ্দীনের ছেলে জাহিদ (৪০) ও নওগাঁর মঙ্গলপুর গ্রামের রিয়াজউদ্দীনের ছেলে হাসান আলীকে (২৮) ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।