চাকরির সুযোগ আছে কৃষি বিপণন অধিদপ্তরে

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯টি পদের বিপরীতে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ২৩মে, ২০১৯খ্রি. পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করেতে পারেন। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন মাহবুব শরীফ

মাঠ ও বাজার পরিদর্শক

মাঠ ও বাজার পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হবে ৩৩ জনকে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীকে হতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী। পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের প্রত্যেকের বেতন দেওয়া হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা হারে।

সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর

সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে ৬ জনকে। পদটিতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীর সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

 
হিসাবরক্ষক

হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ৫ জনকে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২২ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে। 

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে ১ জন। পদটিতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীর সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে। 

স্টোর কিপার

স্টোর কিপার এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে কম্পিউটার চালনায় দক্ষতা । এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩ শ’ থেকে ২২ হাজার ৪ শ’ ৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে ৯ জন।  এই পদে আবেদনেরর জন্য প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীদের যোগ্যতা হিসেবে প্রয়োজন বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

ক্যাশিয়ার

ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে ১ জন। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩শ’ থেকে ২২ হাজার ৪শ’ ৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

গাড়িচালক

গাড়িচালক হিসেবে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে ভারী চালক ১ জন এবং হালকা চালক ৪ জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। নিয়োগপ্রাপ্ত ভারী চালককে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ এবং হালকা চালকদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ মে, ২০১৯ইং তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

উল্লেখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http:// dam.teletalk.com.bd  ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন।