নিউইয়র্কে মান্না দে স্মরণে বাংলাদেশি শিল্পীরা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৭
প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে স্মরণে নিউইয়র্কে বিশেষ অনুষ্ঠান করলেন বাংলাদেশী শিল্পীরা। এতে এক মঞ্চে গাইলেন রথীন্দ্রনাথ রায় এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহীন। দুই প্রজন্মের কণ্ঠে মান্নাদের গান ছাড়াও শিল্পীরা তাদের স্মৃতি ও শ্রদ্ধাভরে মান্নাদের গান নিয়ে কথা বলেন। তানভীর শাহীন বলেন, ‘এই অনুষ্ঠানটি মূলত প্রাণের তাগিদে আমরা করছি। কারণ মান্না দা’র সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল। তিনি আমায় খুব আদর করতেন। সেই হিসেবেই আমি তার স্মরণে একটি অনুষ্ঠান আমাদের বাঙালি স্বত্ত্বার শিল্পী হিসেবে প্রত্যাশা করছিলাম। উল্লেখ্য, এই অনুষ্ঠানে আরও গাইছেন সাবিতা দাস, শহীদ হাসান, অমিত দে, লিনি সাবরিনসহ একাধিক প্রবাসী শিল্পীরা।