শাহরুখের বাড়িতে আগুন!
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২১:৫৭
বলিউড কিং শাহরুখ খানের বাড়িতে গত বৃহস্পতিবার রাত ১১টায় হঠাত্ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বাড়ির সিকিউরিটি তাত্ক্ষণিকভাবে ফায়ারসার্ভিসকে জানালে, খুব দ্রুত ফায়ারসার্ভিস শাহরুখের বাড়িতে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।