বিভিন্ন পদে অর্থ মন্ত্রণালয়ে ৫৩ নিয়োগ

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী  ৫টি পদের বিপরীতে ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি দেখে যোগ্য ও আগ্রহীরা চাইলে আবেদন করতে পারেন উল্লিখিত পদগুলোতে।

 

হিসাবরক্ষক

বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। সংশ্নিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা হারে বেতন ভাতা দেওয়া হবে।


সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

এই পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে বেতন ভাতা দেওয়া হবে। 

 

ক্যাটালগার

এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক পাস হতে হবে। সংশ্নিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সসহ এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন ভাতা দেওয়া হবে।


অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

 এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন ভাতা দেওয়া হবে।

 

অফিস সহায়ক

অফিস সহায়ক হিসেবে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০০ টাকা হারে বেতন ভাতা দেওয়া হবে।

 

আবেদনকারীর বয়স

 আবেদনকারীর বয়স ১৫ মে, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

আবেদনের সময়সীমা

 ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া।  আবেদন করা যাবে আগামী ১১ জুন, ২০১৯ পর্যন্ত।