অন্য রুপে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:০২
বিশ্বের কাছে ফুটবল ক্লাব হিসেবেই তাদের পরিচিতি। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবার নতুন পরিচয়ে আবির্ভূত হল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওল্ড ট্র্যাফোর্ডে ইউনিসেফের আয়োজনে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বঞ্চিত শিশুদের সাহায্যার্থে অর্থসংগ্রহে হাজির হয়েছিল রেড ডেভিলরা। সাথে ছিলেন রূপালী জগতের তারকারা। ক্লাবটির হয়ে কোচ ডেভিড ময়েস ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের প্রায় প্রত্যেক খেলোয়াড়। এই অনুষ্ঠানেই চলতি বছরে ক্লাবটি আয় থেকে দু’লক্ষ ইউরো দেয়ার কথা জানানো হয়।