এসএসসির পরই কর্মমুখী শিক্ষায় ঝুঁকছে শিক্ষার্থীরা

উন্নত বিশ্বের ন্যায় কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার জোয়ার এখন বাংলাদেশের  শিক্ষাব্যবস্থায় । এরই ধারাবহিকতায় ড্যাফোডিল ফ্যামিলির অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) যা কিনা দেশের সর্ববৃহত্ ও অত্যাধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে কারিগরি বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম । ডিপিআই আন্তর্জাতিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের সাঙ্গে শিক্ষার্থীদের  ইংরেজি ভাষার মান উন্নয়নের জন্য যৌথভাবে পরিচালনা করে আসছে বুক রিডিং কর্মসূচী যেটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। এছাড়া দেশের সর্ব বৃহত্ চাকরিদাতা প্রতিষ্ঠান জব্সবিডি ডটকম-এর সহায়তায় শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ ও চাকরি প্রাপ্তিতে নিশ্চিত সহয়তা প্রদান করে থাকে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার পরেও রয়েছে ড্যাফোডিল গ্রুপ কর্তৃক পরিচালিত অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে সল্পতম সময়ে বৃত্তি সহকারে সান্ধ্যকালীন ব্যাচে উচ্চ শিক্ষা গ্রহন করার বিশেষ সুযোগ। এডমিশন ডট এসি-এর মাধ্যমে রয়েছে সহযে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সকল শিক্ষার্থীরা পাবে মাসিক ৮০০ টাকা হারে বৃওি।

একজন ছাত্রের ভালো ফলাফল থাকা সত্ত্বেও চাকরি সাফল্য অর্জন করতে ব্যর্থ হয় শুধুমাত্র কর্ম নির্ভর শিক্ষার অভাবে। অনেক সময় বেকারত্বের অভিশাপও বরণ করতে হয় অনেককে। অথচ প্রতিযোগিতামূলক চাকরি বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা যেভাবে বাড়ছে একইভাবে বাড়ছে ক্যারিয়ার গড়ার সুযোগও। বর্তমান সময়ে একজন ছাত্র পড়াশুনা শেষ করে দেশে বা দেশের বাইরে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। এছাড়া চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে ডিপিআই এর রয়েছে তরুণ উদ্যোক্তা ফান্ড । আর কর্মমূখী শিক্ষার মধ্যে সবচেয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটেছে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের। ডিপিআই এর শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে আরো উন্নত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রি ল্যাপটপ।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) বিভিন্ন প্রোগ্রামে ডিপ্লোমা ও কম্পিউটার প্রশিক্ষণে এক নব দিগন্তের সূচনা করতে সমর্থ হয়েছে। তাদের মধ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, টেক্সটাইল এবং সিভিল, আর্কিটেকচার প্রোগ্রামগুলির গ্রহণযোগ্যতা ইতোমধ্যে চাকরি ক্ষেত্রে আশাতীতভাবে প্রমাণিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিষ্টারে সম্পন্ন হয়, প্রতি সেমিস্টার ৬ মাস অন্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর শিক্ষার্থীগণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপএ লাভ করে। বিস্তারিত ০১৭১-৩৪৯৩২৪৩ নম্বরে। এছাড়াও ভর্তির আবেদনপত্র, তথ্যবিবরণী  ও ভর্তির যাবতীয় তথ্য জানা যাবে ডিআইইউ এর ওয়েবসাইট www.dpi.ac থেকে।