গর্বিত কুম্বলে

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে বলেছেন, সদ্য ভারত রত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া শচিন টেন্ডুলকারের সঙ্গে খেলতে পেরে তিনি গর্বিত। সাংবাদিকদের কুম্বলে বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে আমি ভারত রত্ন’র (টেন্ডুলকার) সঙ্গে খেলেছি, সত্যিকারার্থেই এ বিরল সম্মান তার প্রাপ্য।’ কুম্বলে বলেন, মাঠের ভিতরে এবং বাইরে টেন্ডুলকারের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ক্রিকেট খেলা এবং অনেক বেশি ভ্রমণ করার পর পরিবারকে টেন্ডুলকারের কিছুটা সময় দেয়া উচিত। কর্ণাটক ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন সংক্রান্ত কিছু কাজে ব্যস্ত থাকায় ওয়াংখেড়েতে টেন্ডুলকারের বিদায়ী টেমেট উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেন কুম্বলে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমাদান সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় আমি ওয়াংগেড়েতে উপস্থিত থাকতে পারিনি। ম্যাচের চতুর্থ দিনে উপস্থিত থাকব বলে আমি টেন্ডুলকারকে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে তিন দিনের মধ্যেই ম্যাচটা শেষ হয়ে গেছে।’— বাসস