ইরানে আফগান শরণার্থীরা বঞ্চনার শিকার
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৯
ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের প্রতি আচরণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করছে বলে দেশটির প্রতি অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এসব শরণার্থী অবমাননা ও বঞ্চনার শিকার হলেও তাদেরকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে দেশটি। বুধবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হচ্ছে। তাদেরকে জানানো হচ্ছে শরণার্থী হিসেবে অপর দেশে থাকা তাদের অধিকার। প্রতিবছর হাজার হাজার আফগান শরণার্থী ইরানে অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে। সংস্থাটির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি জো স্টর্ক বলেছেন, ইরান আফগান শরণার্থীদের এমন একটি দেশে পাঠাচ্ছে যেখানে পরিস্থিতি সত্যিই বিপজ্জনক।