ঘুষ গ্রহণের অভিযোগে কাঠগড়ায় মার্কিন নৌ-কমান্ডার
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:১০
ঘুষ কেলেঙ্কারির অভিযোগে বিচারের সম্মুখীন এক মার্কিন নৌ-কমান্ডারকে বুধবার আদালতের কাঠগড়ায় হাজির করা হয়েছে। অভিযুক্ত এই নৌ-কমান্ডার হলেন যোসে লুইস সাঞ্জেজ (৪১)। গত ৬ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোপন তথ্য প্রদানের বিনিময়ে এক বিদেশি প্রতিরক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তিনি প্রথমবারের মতো সান দিয়াগো কোর্টে হাজির হলেন। প্রসিকিউটররা অভিযোগ করেন যে, সাঞ্জেস পতিতাদের সেবা নিয়েছেন। বিলাসবহুল ভ্রমণ করেছেন এবং নগদ এক লাখ ডলার ঘুষ গ্রহণ করেছেন। তাকে ৫ ডিসেম্বর আবার আদালতে হাজির করা হবে। সাঞ্জেজকে সিঙ্গাপুর-ভিত্তিক গে¬ন ডিফেন্স মেরিন এশিয়া’র (জিডিএমএ) প্রধান নির্বাহী কর্মকর্তা লিওনার্ড গ্রেন ফান্সিসের (৪৯) সঙ্গে অভিযুক্ত করা হয়েছে। গে¬নকে ১৬ সেপ্টেম্বর সান দিয়াগোতে গ্রেফতার করা হয়।