বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নগর সংলগ্ন চরআইচায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে অনুভবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার সকালে অনুভব বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে শীতবস্ত্র-থালা বাসনসহ প্রয়োজনীয় উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুছ, জেলা প্রশাসক শহিদুল আলম, অনুভব বহুমুখী সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি হিরালাল বালা, সম্পাদক ইঞ্জিনিয়ার মানষ কুমার মিত্র, পরিচালক অতুল চন্দ্র মন্ডল, মিহির রঞ্জন হাওলাদার, ফনিভুষন রায়, উপদেষ্টা গৌরাঙ্গ লাল মন্ডল, সমরেন্দ্র রায়, প্রেস ক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বরিশাল জেলা সভাপতি স্বপন কুমার বেপারী, সম্পাদক বাসক বড়াল, বিপুল বিহারী হালদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া একই সময় কারিকর বিড়ির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।