গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রেখে বাংলাদেশ লাভবান হতে পারে
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫১
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, চলতি সপ্তাহের প্রথমদিকে আমি বাংলাদেশ সফরে ছিলাম। ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক করিডর থেকে বাংলাদেশের ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের বিরোধ ভুলে আগামী মাসগুলোতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে পারলে এ সম্ভাবনাকে বাংলাদেশ কাজে লাগাতে সক্ষম হতে পারে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর দেয়া এক বক্তব্যে নিশা দেশাই বিসওয়াল এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মার্কিন পররাষ্ট্র নীতিতে দক্ষিণ এশিয়ার গুরুত্বের কথা তুলে ধরেন।