কুয়েটের ভর্তি পরীক্ষা আজ
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১০টি বিভাগে মোট ৭৮৫ আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২৫ জন। ভর্তি পরীক্ষা কুয়েটসহ ক্যাম্পাসস্থ কুয়েট হাইস্কুল, নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (পুরুষ) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (মহিলা) এ অনুষ্ঠিত হবে।