জোকস

 অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছে ভ্যালেরিয়া। ফ্রিজ খুলে সে দেখে, ফ্রিজের ভেতর ভীষণ সুশ্রী একটি মেয়ের ছবি রাখা। ভ্যালেরিয়া ছুটে গেল মায়ের কাছে, ‘মা, ফ্রিজের ভেতর একটা সুন্দরী মেয়ের ছবি রাখা দেখলাম।’ মা :হুম্। এটাকে বলে ‘পিকচার ডায়েট’। যখনই আমি কোনো খাবার নেওয়ার জন্য ফ্রিজ খুলি, মেয়েটাকে দেখলেই আমার মনে হয়, আমাকেও ওর মতো সুন্দরী হতে হবে। তখন আর খাওয়া হয় না। ভ্যালেরিয়া :বাহ্! দারুণ। তা উপকার পাচ্ছ? মা :পাচ্ছি, আবার পাচ্ছি না। ভ্যালেরিয়া :দু’টো আবার একসাথে হয় কী করে? মা :আমার ওজন কমেছে আট কেজি। কিন্তু বারবার ফ্রিজ খোলার কারণে তোর বাবার ওজন ১০ কেজি বেড়েছে!  স্বামী :হ্যালো! ওগো শুনছ, আমি গাড়ি চালিয়ে ভেরোনিকাদের বাসায় যাচ্ছিলাম। হঠাত্ একটা লরি গতি সামলাতে না পেরে আমার মুখোমুখি হয়ে গেল। আমি কোনোমতে লরিটাকে পাশ কাটিয়ে গেলাম। কিন্তু একটা বিশাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটা থমকে গেল। আরেকটু হলেই ৫০ ফুট নিচের একটা খাদে পড়ে যেতাম। কোনোমতে উঠে এসেছি। পা আর হাতের হাড় ভেঙেছে। এখন আমি হাসপাতালে! স্ত্রী :বলি ভেরোনিকাটা কে, হ্যাঁ?