সময় এবার সোনাক্ষির

বছর পুরোটাই ছিল দীপিকার দখলে। বছরের শেষটাও ভালো যাচ্ছে তার। তবে এবার সময় শুরু হচ্ছে সোনাক্ষির। এ বছরে অনেকগুলো ছবি মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সফলতা আসেনি তার। কিন্তু এবার বোধহয় সেই সফলতাই আসতে যাচ্ছে। আসছে ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে সাইফের সঙ্গে ‘বুলেট রাজা’। এরপর ৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শহীদ কাপুরের সঙ্গে ‘র্যাম্বো রাজকুমার’। এর বাইরেও আরও বেশক’টি ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।