বিভিন্ন স্থানে চারজনের অপমৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অপমৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে দিলু মিয়া নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও সিদ্দিকুর নামে অপর শ্রমিক আহত হয়। আহত শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা (ফরিদপুর) উপজেলার মীরাকান্দা গ্রামে গত শুক্রবার দুপুরে পুকুরে ডুবে রাকিবুল (৩) নামে এক শিশু মারা গেছে। রাকিবুল খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়। হোসেনপুর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের হোসেনপুরে গত শুক্রবার রাতে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। মো. আলামিনের স্ত্রী কুলসুম আক্তারের সাথে মুরগী নিয়ে কলহের জেরে তিনি বিষপান করেন। কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে হোসেনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরে গতকাল শনিবার গলায় জলপাই আটকে শ্বাস বন্ধ হয়ে জুবায়ের (১৪ মাসের) এক শিশু মারা গেছে। পৌর সদরের পূর্বপাড়ার আসাদ মিয়ার শিশুপুত্রের গলায় জলপাই আটকে যায়। কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়। মেলান্দহ (জামালপুর) মেলান্দহ উপজেলার টগারচর গ্রামে গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে বাচ্চু (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন।