মোরেলগঞ্জ বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিস

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য ড. মিয়া আব্বাস উদ্দিনকে দলীয় কর্মকাণ্ডে দায়িত্বহীনতার অভিযোগে গতকাল শুক্রবার কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়েছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু এ কারণ দর্শানোর নোটিস প্রদান করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বার বার তাগিদ দেয়া সত্ত্বেও সভাপতির গুরুত্বপূর্ণ পদে থেকে যুক্তিপূর্ণ কারণ ব্যতীত দীর্ঘদিন নিজ উপজেলায় অনুপস্থিত ও আন্দোলন-সংগ্রামে কোন ভূমিকা না রাখায় তাকে কারণ দর্শানো নোটিস প্রদান করা হয়েছে।