নগরকান্দায় নিহত মারুফের বাড়িতে
বিএনপি নেতৃবৃন্দ
নগরকান্দা(ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:২৮
গত ২৭ অক্টোবর বিএনপির ডাকা হরতালে পুলিশের গুলিতে নিহত ফরিদপুরের নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ হোসেনের বাড়ি মিনার গ্রামে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। গতকাল শনিবার সকালে নিহত মারুফের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মারুফের পিতা রাবু শেখের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও হরতালে আহতদের মাঝে বিভিন্ন পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেন।