বেনাপোলে অস্ত্র গুলি ও বোমা উদ্ধার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৩০
বেনাপোল বাজার থেকে গতকাল শুক্রবার ভোরে একটি দেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার এসআই সোয়েব আলী জানান- গোপন সূত্রে সংবাদ পেয়ে বেনাপোল বাজারের আবাসিক হোটেল মৌ’র পার্শ্বের একটি গলিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি এবং বোমা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা হয়েছে।