মতলবে বন্ধ হলো দু’ছাত্রীর বাল্যবিয়ে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামানের হস্তক্ষেপে ২টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান মধ্য হানিরপাড় গ্রামের আয়নাল হক মোল্লার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রেখা আক্তারকে ও লতুর্দি গ্রামের নজরুল ইসলাম দেওয়ানের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তারকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করে। পালালোকদি গ্রামের আজহারুল হকের ছেলে ফরহাদের সাথে রেখা আক্তারের ও বেগমপুর গ্রামের নূরুল ইসলাম মৃধার ছেলে প্রবাসী আঃ কুদ্দুসের সাথে আঁঁখি আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল। লতুর্দি গ্রামের আঁখি আক্তারের বাবা নজরুল দেওয়ান ও বিয়ে করতে আসা বর আঃ কুদ্দুসকে আটক করে উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামান।