লক্ষ্মীপুরের কফিলউদ্দিন ডিগ্রী কলেজে অনার্স
কোর্স চালু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৩৩
লক্ষ্মীপুরের কফিলউদ্দিন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন ফলক উন্মোচন করে ডিগ্রী কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করেন। এ সময় কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ করতালির মাধ্যমে ডিগ্রী কলেজকে অনার্স কলেজে রূপান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপাধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, গভর্নিং বডির সদস্য ছাবির আহাম্মেদ, কামরুজ্জামান নিজাম, নুরুল আমিন, এছাড়াও রেক্টর হোসেন আহাম্মেদ, জেলা জাতীয় পার্টির সামছুদ্দিন পাটোয়ারী, আইনুল আহাম্মেদ তানভীর, গোলাম মোস্তফা কাজল, মোহাম্মদ হানিফ, আব্দুল কাদের, খলিল, মনির, হাজী রতন, বাবলু, রায়হান, নিশান, আরজু, পাপ্পু প্রমুখ।