পারকিনসন্সের
উপসর্গ লাঘবে
এক্সারসাইজ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪০
এক্সারসাইজ বা ব্যায়ামের উপকারিতার শেষ নেই। বিশেষজ্ঞগণ ব্যায়ামের স্বাস্থ্য বেনিফিট নিয়ে একের পর নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার বিশেষজ্ঞগণ স্নায়ুতন্ত্রের রোগ পারকিনসন্স ডিজিজের উপসর্গ লাঘবে ব্যায়াম অত্যন্ত উপকারী বলে গবেষণায় প্রতীয়মান হয়েছে বলে তথ্য দিয়েছেন।
বিশেষজ্ঞগণ বলছেন, এক্সারসাইজ থেরাপিতে পারকিনসন্স ডিজিজের উপসর্গ লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, ব্যায়ামের অন্যান্য স্বাস্থ্য বেনিফিটও কম নয়। সাধারণত:পারিকনসন্স ডিজিজের উপসর্গ যেমন: হাত কাপা, হাতের আঙ্গুল শক্ত হয়ে যাওয়া রোধে এক ধরনের ওষুধ দেয়া হয় যার নানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর ব্যায়ামের মাধ্যমে পারকিনসন্সের উপসর্গ লাঘবের ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং উপকারিতা ওষুধের মতই।
টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড: সুজান ফক্স এই তথ্য দিয়েছেন। তবে ড:ফক্সের মতে, প্রাথমিক অবস্থায় পারকিনসন্স ডিজিজ শনাক্ত করা গেলে এক্সারসাইজ থেরাপি সবচেয়ে বেশি ফলাফল এনে দেয়। বিশেষজ্ঞগণ কমপক্ষে সপ্তাহে ৩ দিন ৪০ মিনিট থেকে ৬০ মিনিট এক্সারসাইজ করার পরামর্শ দিয়েছেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ