জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২২:০৫
মাইকেল ওয়ার্নার (১২৪) ও অধিনায়ক ক্লার্কের (১১৩) সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালো।
অস্ট্রেলিয়া আগের দিনের বিনা উইকেটে তোলা ৬৫ রান নিয়ে খেলতে এসে গতকাল শনিবার সাত উইকেটে ৪০১ রান করার পর দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ফলে জয়ের জন্য ইংলিশদের টার্গেট দাঁড়ায় ৫৬১। ওই টার্গেটের তাড়ায় সফরকারীরা দিনের অবশিষ্ট ১৫ ওভারে ব্যাট করতে গিয়ে ২৪ রান তুলতেই দুই উইকেট হারায়। উইকেট দুটি নেন রায়ান হ্যারিস ও মিচেল জনসন। হ্যারিস শূন্য রানে কারবেরিকে ফিরিয়ে দেয়ার পর জোনাথন ট্রটকে (৯) সাজঘরের পথ দেখান জনসন। ক্রীজে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক (১১) ও কেভিন পিটারসেন (৩)।
জিততে হলে ইংল্যান্ডকে অবশিষ্ট দুই দিনের ১৮৩ ওভার ব্যাট করতে হবে। তারপরও ব্রিসবেনের গাব্বায় জয় পেতে হলে ইংল্যান্ডকে গড়তে হবে নতুন ইতিহাস। কেননা চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত কেউ ৪১৮ রানের বেশি করে জিততে পারেনি। সেই রেকর্ডটিও ওয়েস্ট ইন্ডিজের । ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত উইকেটে ৪১৮ রান করে ক্যারিবীয়রা এ সাফল্য দেখিয়েছিল। এছাড়া অ্যাশেজ সিরিজে ১৯২৮ সালে মেলবোর্নে সাত উইকেটে সর্বোচ্চ ৩৩২ রান অতিক্রম করে জয় পেয়েছিল ইংলিশরা। গাব্বায় সর্বোচ্চ রান অতিক্রম করে টেস্ট জয়ের রেকর্ডটি স্বাগতিক অস্ট্রেলিয়ার। ১৯৫১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টি পেয়েছিল অজিরা।
স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহে মূল ভূমিকাটি পালন করেছেন ওয়ার্নার ও ক্লার্ক। এছাড়া উভয় ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন ব্র্যাড হাডিন। দ্বিতীয় ইনিংসে ৫৫ বলে ৫৩ রান করেন তিনি। ওয়ার্নারের এটি অ্যাশেজ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তিনি ১৫৪ বলে ১২৪ রানের সংগ্রহটি গড়েন। ক্লার্কের ১১৩ রান আসে ১৩০ বলে।
ইংলিশ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং ক্রিস ট্রেমলেটের। ৬৯ রানের বিপরীতে তিন উইকেট পান তিনি। সতীর্থ স্পিনার গ্রায়েম সোয়ান ১৩৫ রানে দু’টি এবং প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া স্টুয়ার্ট ব্রড দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে দুই উইকেট দখল করেন।
স্কো র কা র্ড
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২৯৫ (ব্র্যাড হাডিন ৯৪, মিশেল জনসন ৬৪, স্ট্রুয়ার্ট ব্রড ৬/৮১, অ্যান্ডারসন ২/৬৭)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৩৬ (কারবেরি ৪০, ব্রড ৩২; জনসন ৪/৬১, ৩/২৮)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিনের ৬৫/০)
ক্রিস রজার্স ক কারবেরি ব ব্রড ১৬
ডেভিড ওয়ার্নার ক প্রিয়র ব ব্রড ১২৪
শেন ওয়াটসন ক ব্রড ব ট্রেমলেট ৬
মাইকেল ক্লার্ক ব সোয়ান ১১৩
স্টিভ স্মিথ ক প্রায়র ব ট্রেমলেট ০
জর্জ বেইলি ব সোয়ান ৩৪
ব্র্যাড হাডিন ক অ্যান্ডারসন ব ট্রেমলেট ৫৩
মিশেল জনসন অপরাজিত ৩৯
পিটার সিডল অপরাজিত ৪
অতিরিক্ত (বাই-৪, লেগবাই-৮) ১২
মোট (৯৪ ওভারে ৭ উইকেটে ডিক্লেয়ার) ৪০১
উইকেট পতন : ১/৬৭ (রজার্স), ২/৭৫ (ওয়াটসন), ৩/২৩৩ (ওয়ার্নার), ৪/২৪২ (স্মিথ), ৫/২৯৪ (ক্লার্ক), ৬/৩০৫ ( বেইলি), ৭/৩৯৫ (হাডিন)।
বোলিং: অ্যান্ডারসন ১৯-২-৭৩-০, ব্রড ১৬-৪-৫৫-২, ট্রেমলেট ১৭-২-৬৯-৩, সোয়ান ২৭-২-১৩৫-২, রুট ১৫-২-৫৭-০।
ইংল্যান্ড ২য় ইনিংস
অ্যালিস্টার কুক অপরাজিত ১১
মাইকেল কারবেরি ব হ্যারিস ০
জনাথন ট্রট ক লিয়ঁ ব জনসন ৯
কেভিন পিটারসেন অপরাজিত ৩
অতিরিক্ত (লেগবাই-১) ১
মোট (১৫ ওভারে ২ উইকেটে) ২৪
উইকেট পতন: ১/১ (কারবেরি), ২/১০( ট্রট)।
বোলিং: হ্যারিস ৫-২-৭-১, জনসন ৪-২-৭-১, সিডল ৩-১-৬-০, লিয়ঁ ৩-১ ৩-০।