বহিষ্কৃত হকি খেলোয়াড়দের পাশে ফুটবল খেলোয়াড় সমিতি

হকি ফেডারেশন যেসব খেলোয়াড়কে সাসপেন্ড করেছে তাদের পাশে দাঁড়িয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফুটবল খেলোয়াড় সমিতি সাসপেনশন প্রত্যাহার করার আহবান জানিয়েছে। সভাপতি ইকবাল হোসেন এবং আরিফ খান জয় স্বাক্ষরিত পত্রে তারা বলেছেন, প্রতাপ শংকর হাজরা, হারুন, কামাল, জিমির মতো বিশ্বমানের হকি খেলোয়াড় জন্ম হয়েছে এদেশে। জনপ্রিয় হকি খেলাটা মাঠে গড়িয়ে পুনরায় হকির জাগরণ সৃষ্টি করবে বলে খেলোয়াড় কল্যাণ সমিতি মনে করে। এই কমিটি খেলোয়াড়দের উপর থেকে বহিষ্কারাদেশ তুলে নেয়ার আহবান জানিয়েছে।