আগামীকালই নিষ্পত্তি প্রিমিয়ার লিগের?

চূড়ান্ত হল চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের শেষ দুই রাউন্ডের ফিক্সচার। আগামীকাল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গাজী ট্যাংক মুখোমুখি হবে মোহামেডানের। ২০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে থাকা গাজী ট্যাংক এই ম্যাচ জিতলেই শিরোপার কাছাকাছি চলে যাবে তারা। একই দিনে অনুষ্ঠিত প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মধ্যকার ম্যাচে প্রাইম দোলেশ্বর হারলে সেদিনই শিরোপা উঠে যাবে গাজী ট্যাংকের হাতে। আর দুই দলই জিতে গেলে চ্যাম্পিয়নশীপ পাবার জন্য অপেক্ষা করতে হবে আরও দুইদিন। ২৭ নভেম্বর ফতুল্লায় সুপার সিক্সের শেষ রাউন্ডে মুখোমুখি হবে গাজী ট্যাংক ও প্রাইম দোলেশ্বর। সেই ম্যাচে গাজী ট্যাংক জিতলে কোন হিসাব-নিকাশ ছাড়াই শিরোপা উঠবে গাজী ট্যাংকের শিবিরে। আর হারলে দুইদলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন মুখোমুখি লড়াইয়ের ফলাফল সামনে চলে আসবে। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে গাজী ট্যাংককে তিন রানে হারায় দোলেশ্বর। ফলে মুখোমুখি লড়াইয়ের দুইটি ম্যাচই জয়ের ফলে শিরোপা জিতবে দোলেশ্বর। চতুর্থ রাউন্ড (২৫ নভেম্বর, ২০১৩) গাজী ট্যাংক ক্রিকেটার্স - মোহামেডান স্পোর্টিং ক্লাব (বিকেএসপি-২) প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি (ফতুল্লা) শেখ জামাল ধানমণ্ডি ক্লাব - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর) পঞ্চম রাউন্ড (২৭ নভেম্বর, ২০১৩) গাজী ট্যাংক ক্রিকেটার্স - প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা) মোহামেডান স্পোর্টিং ক্লাব - প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর) শেখ জামাল ধানমণ্ডি ক্লাব - কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি (বিকেএসপি)