চীনের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২২:১১
চীনের উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উত্পত্তিস্থল ছিল ১২ দশমিক ৫ কিলোমিটার গভীরে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। জিলিন প্রদেশের চাঙলিঙের ৩৪ কিলোমিটার উত্তরে শনিবার স্থানীয় সময় ভোর ৬টায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। —এএফপি