চবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:০৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের বি৩ (চারুকলা) ও বি৭ (আইইআরটি) এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২৪ নভেম্বরের পরিবর্তে আগামী ৩০ নভেম্বর শনিবার বিকালে অনুষ্ঠিত হবে। পূর্বে ঘোষিত পরীক্ষা কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বে ঘোষিত সময়সূচিও অপরিবর্তিত থাকবে।