প্রেসিডেন্ট, গ্রেফতার করুন আমাদের!

দক্ষিণ আফ্রিকার সরকারের হুমকি উপেক্ষা করে প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাসভবনের ছবি প্রকাশ করেছে দেশটির দুটি পত্রিকা। আর সেই হুমকির জবাবে একটি পত্রিকা তার প্রধান শিরোনাম করেছে, ‘অতএব প্রেসিডেন্ট, গ্রেফতার করুন আমাদের’। সাহস বটে! বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে সতর্ক করে দেওয়া হয়, যে বা যারা প্রেসিডেন্টের বাসভবনের ছবি ছাপাবে তাদের গ্রেফতার করা হবে। কিন্তু এই হুঁশিয়ারি দেওয়ার পরদিনই শুক্রবার দ্য টাইমস এবং দ্য স্টার নামে দুটি পত্রিকা কান্দলা হোমের ছবি প্রকাশ করে। দ্য টাইমস শিরোনাম করেছে, আমাদের গ্রেফতার করুন। দ্য স্টারের শিরোনাম, বাড়িটির দিকে তাকাও যেটিকে মন্ত্রীরা দেখাতে চায় না। এই বাসভবন নিয়ে করা প্রতিবেদনে জানানো হয়েছে, বাড়িটির ভেতরে একটি বাংকার এবং একটি হ্যালিপ্যাডও রয়েছে। কাড়ি কাড়ি অর্থ খরচ করে বাড়িটি সংস্কার করে এগুলো করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে একটি তদন্ত চলছে। -ইউপিআই