আজকের রাশিফল
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৬
আজ ১১ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৩ ও ৭। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও এ্যামিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: দুর্বোধ্য ও পরস্পর বিরোধী গুণাবলীতে পূর্ণ। বিনয়, ভদ্রতা ও কল্পনা বিলাস আপনার মাঝে থাকতে পারে। আবার আপনি হতে পারেন বেপরোয়া ও উদ্ধত। আপনার বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত হতে পারে। আবার দায়িত্বহীনতারও প্রকাশ ঘটতে পারে। শক্তিশালী ব্যক্তিত্ব দ্বারা কৈশোরেই আপনি ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন। আপনার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক প্রকাশ নির্ভর করবে আপনার ইচ্ছাশক্তির দৃঢ়তার ওপর। সিদ্ধান্ত গ্রহণের জটিলতা অতিক্রমের ওপরেই নির্ভর করবে সাফল্য।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: টিনাটার্নার, শিল্পপতি এন্দ্রকার্নেগী। জ্যোতির্বিদ লুই রাদারফোর্ড, কার্লবান, শিল্পপতি মাগফুর উদ্দিন আহমেদ, বিজ্ঞানী সাংদাওলি শক্তি চট্টোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রসাধনসামগ্রীর ব্যবসায় লাভবান হতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বেকারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মহীনদের কারো কারো কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। কন্যা বা বোনের বিয়ের ব্যাপারে কিছু সমস্যা হতে পারে। আজ হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। রাজনৈতিক গোলযোগে না জড়ালেই ভালো করবেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। যাত্রা শুভ নয়।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালো যাবে যাছাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ধারালো যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চিন্তা-ভাবনা করে নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। চিকিত্সক ও আইনজীবীদের জন্য সময় ভালো থাকবে। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তি যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ প্রণয় সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কাজকর্মে সাফল্য পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বৈবাহিক ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আজ বিশেষ কোনো উদ্যোগ সফল হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক ব্যাপারে চিন্তিত হবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পরের দুঃখে নিজেও কষ্ট পাবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আবেগ বা ভাবপ্রবণতা সংযত রাখার চেষ্টা করুন। বিয়ের ব্যাপারে মত দেয়ার আগে ভালো চিন্তা করুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। কোনো আইনগত ঝামেলায় জয়ী হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভাই-বোনদের কারো সাফল্য আনন্দদায়ক হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আর্থিক ব্যাপারে কারো সহযোগিতা পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। যোগাযোগ শুভ।