প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি
হিমন এডওয়ার্ড গমেজ শিক্ষক, সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫০
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
অধ্যায়: স্বাস্থ্য বিধি
আমাদের চারপাশে কী ছড়িয়ে আছে?
উত্তর: রোগজীবাণু।
কী খালি চোখে দেখা যায় না?
উত্তর: রোগজীবাণু।
রোগজীবাণুু কোথায় প্রবেশ করে?
উত্তর: আমাদের শরীরে।
কিছু কিছু রোগজীবাণু কোথায় ছড়ায়?
উত্তর: পানিতে।
কীট পতঙ্গের মাধ্যমে আমাদের শরীরে কী প্রবেশ করে?
উত্তর: রোগজীবাণু।
কী ছাড়া আমরা বাঁচতে পারি না?
উত্তর: পানি।
পানি কী হতে হবে?
উত্তর: নিরাপদ।
আমাদের জীবনে কী অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর: পানি।
পানির স্তর থেকে আমরা কী পেয়ে থাকি?
উত্তর: পানি।
পানি নিরাপদ না হলে কী ছড়ায়?
উত্তর: রোগ।
পানিবাহিত রোগগুলো কী কী?
উত্তর: ডায়রিয়া, কলেরা ইত্যাদি।
পানিবাহিত রোগ ছাড়াও কিসের মাধ্যমে রোগ ছড়ায়?
উত্তর: বায়ুর মাধ্যমে।
যে সকল রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সে গুলোকে কী রোগ বলে?
উত্তর: বায়ুবাহিত।
হাম, বসন্ত কী বাহিত রোগ?
উত্তর: বায়ুবাহিত।
কফ, থুথু, মুখ, বন্ধ কৌটায় ফেলে কী করতে হবে?
উত্তর: মাটিতে চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।
সুস্থ মানুষ কী নেওয়ার সময় বাতাসের সঙ্গে ঐ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে?
উত্তর: শ্বাস।
কিসের সময় মানুষদের সতর্ক থাকতে হবে?
উত্তর: বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়।
যক্ষা প্রতিরোধের জন্য শিশুকে কী টিকা দিতে হয়?
উত্তর: বিসিজি।
কোন রোগীর কফ, থুথু, হাচি কাশির মাধ্যমে জীবাণু বাতাসে ছড়ায়?
উত্তর: যক্ষা
কোথায় যক্ষা রোগের চিকিত্সা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে?
উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্র।
সোয়াইন ফ্লু কেমন রোগ?
উত্তর: সংক্রামক রোগ।
কিসের কামড়ে ম্যালেরিয়া হয়?
উত্তর: এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে।
গোঁদ রোগ হয় কোন মশার কামড়ে?
উত্তর: কিউলেক্স।
সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী থাকতে হবে?
উত্তর: পরিষ্কার পরিচ্ছন্ন।
হাঁচি, কাশি হলে মুখে কী দিয়ে ঢাকতে হবে?
উত্তর: হাত বা রুমাল।
এইচ ওয়ান এন ওয়ান কিসের ভাইরাস?
উত্তর: সোয়াইন ফ্লুর।
কত ফারেনহাইটের ওপরে জ্বর হলে সোয়াইন ফ্লু হয়েছে ধরে নিতে হবে?
উত্তর: ১০৪০।
সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে রোগীকে কী নিতে হবে?
উত্তর: সম্পূর্ণ বিশ্রাম।
প্রচুর কী পান করতে হবে?
উত্তর: পানি।
প্রয়োজনে কী দিতে হবে?
উত্তর: স্যালাইন।
জরুরিভাবে কার পরামর্শ নিতে হবে?
উত্তর: চিকিত্সকের
কিসের প্রতিষেধক বের হয়নি?
উত্তর: ডেঙ্গুর।
ডেঙ্গু প্রতিরোধ করতে হলে কী জমতে দেওয়া যাবে না?
উত্তর: পানি জমতে দেওয়া যাবে না।
কোথায় এডিস মশা বংশ বৃদ্ধি করে?
উত্তর: পানিতে।
এডিস মশা কখন কামড়ায়?
উত্তর: সকাল ও সন্ধ্যার পর।
কোন জ্বরে শিশুরা বেশি আক্রান্ত হয়?
উত্তর: বাতজ্বর।
কী পরীক্ষা করে বাতজ্বরের সংক্রমন সমন্ধে নিশ্চিত হওয়া যায়?
উত্তর: রক্ত ও লালা পরীক্ষা করে।
কী করলে বাতজ্বর সম্পূর্ণ ভালো হয়ে যায়?
উত্তর: সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ ও সুচিকিত্সার ব্যবস্থা করলে।
বাতজ্বরে অবহেলা করলে কিসের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি?
উত্তর: হূিপন্ড।
শিশুর জন্মের পর থেকে কত বছর বয়স পযর্ন্ততার শৈশব কাল?
উত্তর: পাঁচবছর।